Saturday, ১০ অক্টোবর, ২০২৬ | ৬:০৭ am

টঙ্গীবাড়ি উপজেলা প্রশাসনের তত্ত্বাবধানে চালু হচ্ছে ‘English Language Club’

ইংরেজি ভাষায় জড়তা কাটিয়ে শিক্ষার্থীদের দক্ষ ও আত্মবিশ্বাসী করে তুলতে টঙ্গীবাড়ি উপজেলা প্রশাসনের তত্ত্বাবধানে চালু হতে যাচ্ছে ‘English Language Club’।

এই কোর্সের মাধ্যমে অংশগ্রহণকারীরা স্বতঃস্ফূর্তভাবে ইংরেজিতে কথা বলার অভ্যাস গড়ে তোলার পাশাপাশি সঠিক গ্রামার চর্চার মাধ্যমে রাইটিং স্কিল উন্নত করার সুযোগ পাবেন।

কর্তৃপক্ষ জানায়, কোর্সটির মেয়াদ ৩ মাস। সপ্তাহে ৪ দিন ক্লাস অনুষ্ঠিত হবে, যার মধ্যে শুক্রবার ও শনিবার অন্তর্ভুক্ত থাকবে। ভর্তি হওয়ার আগে শিক্ষার্থীদের একটি সংক্ষিপ্ত অ্যাসেসমেন্ট টেস্ট নেওয়া হবে। পরীক্ষার ফলাফলের ভিত্তিতে শিক্ষার্থীদের বেসিক ও অ্যাডভান্সড এই দুই ব্যাচে ভাগ করে পাঠদান করা হবে।

এই কোর্সে অংশগ্রহণের জন্য সম্পূর্ণ ৩ মাসের কোর্স ফি নির্ধারণ করা হয়েছে মাত্র ১,০০০ টাকা। তবে আসন সংখ্যা সীমিত থাকায় আগ্রহীদের দ্রুত ভর্তি নিশ্চিত করার আহ্বান জানানো হয়েছে।

আগ্রহী শিক্ষার্থীদের আগামী ৫ তারিখের মধ্যে Tongibari Learning Centre (উপজেলা শিশু পার্ক, টঙ্গীবাড়ি) অফিসে সরাসরি যোগাযোগ অথবা ০১৬১৯-৪০০৫৪২ নম্বরে ফোন করে ভর্তি নিশ্চিত করতে বলা হয়েছে।

এই নিউজটি শেয়ার করুন

QR Code for this article

QR কোড স্ক্যান করে এই নিউজটি শেয়ার করুন