সমাজসেবামূলক কর্মকাণ্ডের অংশ হিসেবে স্বেচ্ছায় রক্তদান করেছেন বারাকা হরিজন ট্রাভেলসের স্বত্বাধিকারী আলহাজ কবির আহমেদ খান। সম্প্রতি একটি রক্তদান কেন্দ্রে তিনি স্বেচ্ছায় রক্তদান করেন।
রক্তদান শেষে তিনি বলেন, “এক ব্যাগ রক্ত একজন অসহায় মানুষের জীবন বাঁচাতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। তাই সুস্থ ও সক্ষম প্রত্যেক মানুষের নিয়মিত স্বেচ্ছায় রক্তদানে এগিয়ে আসা উচিত।”
উপস্থিত ব্যক্তিরা আলহাজ কবির আহমেদ খানের এই মানবিক উদ্যোগের প্রশংসা করেন এবং সমাজের বিত্তবান ও সচেতন মানুষদের এ ধরনের সেবামূলক কাজে আরও বেশি অংশগ্রহণের আহ্বান জানান। দেশে নিরাপদ রক্তের চাহিদা পূরণে নিয়মিত স্বেচ্ছায় রক্তদান অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালনকরেন।