Tuesday, ২২ সেপ্টেম্বর, ২০২৬ | ৯:০১ am

বিক্রমপুর টঙ্গীবাড়ী সরকারি ডিগ্রি কলেজে শিক্ষক পরিষদের দায়িত্ব হস্তান্তর ও গ্রহণ অনুষ্ঠিত

মুন্সীগঞ্জের টঙ্গীবাড়ী উপজেলার বিক্রমপুর টঙ্গীবাড়ী সরকারি ডিগ্রি কলেজে ২০২৬–২৭ অর্থবছরের শিক্ষক পরিষদের দায়িত্ব হস্তান্তর ও গ্রহণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

রবিবার (১২ জুলাই) সকাল ১১টায় কলেজ মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কলেজের অধ্যক্ষ প্রফেসর এম. এ. আউয়াল ফেরদৌস।

এর আগে গত ২২ জুন অনুষ্ঠিত শিক্ষক পরিষদ নির্বাচন-২০২৬-এর ফলাফলে ২০২৬–২৭ অর্থবছরের জন্য শিক্ষক পরিষদের সম্পাদক পদে প্রভাষক (হিসাববিজ্ঞান) জাহিদুর রহমান, যুগ্ম-সম্পাদক পদে প্রভাষক (বাংলা) মো. সফিকুল ইসলাম এবং অর্থ-সম্পাদক পদে প্রভাষক (বাংলা) গণেশ চন্দ্র দাস নির্বাচিত হন। ২৩ জুন প্রধান নির্বাচন কমিশনার শংকর চন্দ্র সেন স্বাক্ষরিত চূড়ান্ত ফলাফল প্রকাশ করা হয়।

দায়িত্ব হস্তান্তর অনুষ্ঠানে নবনির্বাচিত শিক্ষক পরিষদের সদস্যদের আনুষ্ঠানিকভাবে দায়িত্ব বুঝিয়ে দেওয়া হয়। এ সময় কলেজের শিক্ষকবৃন্দ উপস্থিত ছিলেন। বক্তারা নবনির্বাচিত পরিষদকে অভিনন্দন জানিয়ে কলেজের শিক্ষা কার্যক্রমের মানোন্নয়ন, শিক্ষকদের মধ্যে পারস্পরিক সহযোগিতা বৃদ্ধি এবং প্রতিষ্ঠানের সার্বিক উন্নয়নে নিষ্ঠার সঙ্গে কাজ করার আহ্বান জানান।

এই নিউজটি শেয়ার করুন

QR Code for this article

QR কোড স্ক্যান করে এই নিউজটি শেয়ার করুন