Tuesday, ২২ সেপ্টেম্বর, ২০২৬ | ৯:০৫ am

মুন্সীগঞ্জে অতি বৃষ্টিতে অ্যাম্বুলেন্সের ওপর গাছ, দ্রুত অভিযানে যান চলাচল স্বাভাবিক।

মুন্সীগঞ্জের সিরাজদিখান উপজেলার ইছাপুর এলাকায় অতি বৃষ্টি ও বৈরী আবহাওয়ার কারণে একটি গাছ ভেঙে রাস্তার পাশে দাঁড়িয়ে থাকা একটি অ্যাম্বুলেন্সের ওপর পড়ে। এতে সড়কে যান চলাচল সাময়িকভাবে বন্ধ হয়ে যায়।

মুন্সীগঞ্জ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উপসহকারী পরিচালক মুহাম্মদ সফিকুল ইসলাম জানান, বৃহস্পতিবার (৯ জুলাই) রাত ২টা ৪৫ মিনিটে সিরাজদিখান ফায়ার স্টেশনে এ বিষয়ে খবর আসে। সংবাদ পেয়ে স্টেশনের একটি উদ্ধারকারী ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে প্রয়োজনীয় সরঞ্জামের সাহায্যে গাছটি অপসারণ করে সড়কে যান চলাচল স্বাভাবিক করে।

তিনি আরও জানান, ঘটনার সময় অ্যাম্বুলেন্সে কোনো ব্যক্তি অবস্থান করছিলেন না। ফায়ার সার্ভিসের দ্রুত ও সময়োপযোগী পদক্ষেপের ফলে সম্ভাব্য বড় ধরনের দুর্ঘটনা এড়ানো সম্ভব হয়েছে।

এই নিউজটি শেয়ার করুন

QR Code for this article

QR কোড স্ক্যান করে এই নিউজটি শেয়ার করুন