Tuesday, ২২ সেপ্টেম্বর, ২০২৬ | ৮:৪১ am

বিশুদ্ধ পানির তীব্র সংকটে মুন্সীগঞ্জের টঙ্গীবাড়ীর কামারখাড়া ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ড, নেই নতুন নলকূপ

মুন্সীগঞ্জ জেলার টঙ্গীবাড়ী উপজেলা-এর কামারখারা ইউনিয়ন-এর ১ নম্বর ওয়ার্ডে দীর্ঘদিন ধরে বিশুদ্ধ পানির সংকটে ভুগছেন এলাকাবাসী। নিরাপদ পানীয় জলের জন্য একটি সরকারি নলকূপের দাবি জানিয়ে বহুবার সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণের চেষ্টা করা হলেও এখন পর্যন্ত কার্যকর কোনো উদ্যোগ নেওয়া হয়নি বলে অভিযোগ স্থানীয়দের।

স্থানীয় বাসিন্দাদের দাবি, এলাকায় পর্যাপ্ত নিরাপদ পানির উৎস না থাকায় অনেক পরিবারকে দূর-দূরান্ত থেকে পানি সংগ্রহ করতে হচ্ছে। এতে নারী, শিশু ও বয়স্কদের চরম ভোগান্তি পোহাতে হচ্ছে। বিশেষ করে শুষ্ক মৌসুমে সংকট আরও তীব্র আকার ধারণ করে।

এলাকাবাসীর ভাষ্য, জনপ্রতিনিধি ও সংশ্লিষ্ট দপ্তরের কাছে একাধিকবার বিষয়টি জানানো হলেও এখন পর্যন্ত নতুন নলকূপ স্থাপনের কোনো দৃশ্যমান উদ্যোগ দেখা যায়নি। ফলে বিশুদ্ধ পানির অভাবে জনস্বাস্থ্য ঝুঁকির মুখে পড়তে পারে বলে তারা আশঙ্কা প্রকাশ করেছেন।

স্থানীয়দের দ্রুত একটি গভীর নলকূপ স্থাপনসহ নিরাপদ পানির স্থায়ী ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন। এ বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দ্রুত হস্তক্ষেপ কামনা করেছেন তারা।

উল্লেখ্য, কামারখারা ইউনিয়ন টঙ্গীবাড়ী উপজেলার একটি ইউনিয়ন।

এই নিউজটি শেয়ার করুন

QR Code for this article

QR কোড স্ক্যান করে এই নিউজটি শেয়ার করুন