Monday, ২১ সেপ্টেম্বর, ২০২৬ | ৬:১৩ am

মুন্সিগঞ্জে ধলেশ্বরী নদীতে ফ্লোটিং ফিলিং স্টেশনে আগুন, ফায়ার সার্ভিসের তৎপরতায় বড় দুর্ঘটনা এড়ানো গেল।

মুন্সিগঞ্জের নয়াগাঁও এলাকায় ধলেশ্বরী নদীর ওপর অবস্থিত ও টি লাইবা ফ্লোটিং অ্যান্ড ফিলিং স্টেশনে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। ফায়ার সার্ভিসের দ্রুত ও দক্ষ পদক্ষেপে আগুন নিয়ন্ত্রণে আসায় সম্ভাব্য বড় ধরনের দুর্ঘটনা এড়ানো সম্ভব হয়েছে।

মুন্সিগঞ্জ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উপসহকারী পরিচালক মুহাম্মদ সফিকুল ইসলাম জানান, মঙ্গলবার (৩০ জুন) সকাল ১১টা ১৮ মিনিটে মুন্সিগঞ্জ ফায়ার স্টেশনের সেন্ট্রি পোস্টে অগ্নিকাণ্ডের সংবাদ আসে। খবর পেয়ে মুন্সিগঞ্জ ফায়ার স্টেশনের দুটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে।

তিনি জানান, জ্বালানিবাহী স্থাপনায় আগুন লাগায় পরিস্থিতি ছিল অত্যন্ত ঝুঁকিপূর্ণ। ফায়ার সার্ভিসের সদস্যরা ব্রিদিং অ্যাপারেটাস (Breathing Apparatus) ব্যবহার করে অভিযান পরিচালনা করেন এবং অল্প সময়ের মধ্যেই আগুন সম্পূর্ণ নিয়ন্ত্রণে আনতে সক্ষম হন।

অগ্নিকাণ্ডে কোনো হতাহতের ঘটনা ঘটেনি। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, একটি লঞ্চে ওয়েল্ডিংয়ের কাজ চলাকালে সৃষ্ট স্ফুলিঙ্গ থেকে আগুনের সূত্রপাত হয়। এতে কিছু আসবাবপত্র ক্ষতিগ্রস্ত হয়েছে।

ফায়ার সার্ভিস জানায়, আগুনটি যদি জ্বালানি তেলের সংরক্ষণস্থলে ছড়িয়ে পড়ত, তাহলে বড় ধরনের দুর্ঘটনা ও ব্যাপক ক্ষয়ক্ষতির আশঙ্কা ছিল। তবে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সদস্যদের তাৎক্ষণিক ও পেশাদারিত্বপূর্ণ পদক্ষেপে সম্ভাব্য ভয়াবহ দুর্ঘটনা এড়ানো সম্ভব হয়েছে।

মেডাম শুধু এটা ভয়েস দেন, আব্দুল্লাহ নিউজ দিও

এই নিউজটি শেয়ার করুন

QR Code for this article

QR কোড স্ক্যান করে এই নিউজটি শেয়ার করুন