Tuesday, ২২ সেপ্টেম্বর, ২০২৬ | ৮:৪৫ am

মুন্সীগঞ্জে প্রীতি ফুটবল ম্যাচে আর্জেন্টিনার রাষ্ট্রদূত, বললেন একদিন বিশ্বকাপে খেলবে বাংলাদেশ।

বাংলাদেশ একদিন ফুটবল বিশ্বকাপে খেলবে বলে আশাবাদ ব্যক্ত করেছেন বাংলাদেশে নিযুক্ত আর্জেন্টিনার রাষ্ট্রদূত মার্সেলো কার্লোস সেসা।

শুক্রবার বিকেলে মুন্সীগঞ্জের শিমুলিয়া ঘাট সংলগ্ন পদ্মাপাড়ে স্থানীয়দের সঙ্গে এক প্রীতি ফুটবল ম্যাচে অংশ নেন তিনি। ম্যাচ শেষে পদ্মা নদী ও পদ্মা সেতুর মনোরম পরিবেশ ঘুরে দেখেন রাষ্ট্রদূত।

এ সময় তিনি বলেন, “এখানে সবার সঙ্গে একসঙ্গে সময় কাটাতে পেরে সত্যিই আনন্দিত। আমি আশা করি, বাংলাদেশ ফুটবল খেলা চালিয়ে যাবে এবং একদিন বিশ্বকাপ ফুটবলে অংশ নেবে।”

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মুন্সীগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য মো. কামরুজ্জামান রতনসহ আর্জেন্টিনা ফুটবল দলের অসংখ্য সমর্থক ও স্থানীয় ফুটবলপ্রেমীরা।

প্রীতি ফুটবল ম্যাচকে ঘিরে শিমুলিয়া ঘাট এলাকায় উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়। স্থানীয়রা আর্জেন্টিনার রাষ্ট্রদূতের সঙ্গে খেলায় অংশ নিয়ে উচ্ছ্বাস প্রকাশ করেন।

এই নিউজটি শেয়ার করুন

QR Code for this article

QR কোড স্ক্যান করে এই নিউজটি শেয়ার করুন