Tuesday, ২২ সেপ্টেম্বর, ২০২৬ | ১১:০৮ am

টঙ্গীবাড়ীতে ফ্রি রক্তের গ্রুপ নির্ণয় কর্মসূচি অনুষ্ঠিত

টঙ্গীবাড়ি উপজেলার আড়িয়ল স্বর্ণময়ী উচ্চ বিদ্যালয়ে সেবার ফেরিওয়ালা যুব সংঘের রক্তদান শাখার উদ্যোগে ও বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি টঙ্গিবাড়ী উপজেলা ইউনিটের সার্বিক সহযোগিতায় ফ্রি রক্তের গ্রুপ নির্ণয় কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (২৪ জুন) সকাল ১০টা ৩০ মিনিটে আয়োজিত এ কর্মসূচিতে এলাকার বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করে বিনামূল্যে নিজেদের রক্তের গ্রুপ নির্ণয় করেন।
কর্মসূচির মাধ্যমে শিক্ষার্থীদের রক্তদান সম্পর্কে

সচেতন করা এবং জরুরি প্রয়োজনে নিজের রক্তের গ্রুপ জানার গুরুত্ব তুলে ধরা হয়।

সেবার ফেরিওয়ালা যুব সংঘ রক্তদান শাখার পরিচালক আব্দুল্লাহ খানের পরিচালনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সেবার ফেরিওয়ালা যুব সংঘের প্রতিষ্ঠাতা অনিক শেখ। টংগিবাড়ী উপজেলা যুব রেড ক্রিসেন্ট ইউনিটের দলনেতা আবু বকর আবু বক্কর শেখ,
উপ দলনেতা ১ শান্ত রহমান, উপ দলনেতা ২ শুভ মন্ডল, সদস্য ইউসুফ,মুসলিমা, সেবার ফেরিওয়ালা যুব সংঘ রক্তদান শাখার সদস্য নওশীন, নুরুদ্দিন সিয়াম, মো. মারুফ, ওয়াহিদ, জিহাদ মারুফ, ফাহাদ, সুইটিসহ সংগঠনের অন্যান্য সদস্যরা।

এই বিষয়ে সেবার ফেরিওয়ালা যুব সংঘের প্রতিষ্ঠাতা অনিক শেখ বলেন, রক্তদানের বিষয়ে জনসচেতনতা বৃদ্ধি এবং জরুরি সময়ে রক্তদাতা খুঁজে পেতে মানুষের রক্তের গ্রুপ সম্পর্কে ধারণা দেওয়ার লক্ষ্যে এ কর্মসূচির আয়োজন করা হয়েছে।

বিদ্যালয়ের শিক্ষক ও শিক্ষার্থীরাও এমন উদ্যোগকে স্বাগত জানান এবং আয়োজকদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

এই নিউজটি শেয়ার করুন

QR Code for this article

QR কোড স্ক্যান করে এই নিউজটি শেয়ার করুন