Tuesday, ২২ সেপ্টেম্বর, ২০২৬ | ১১:০৮ am

মুন্সীগঞ্জে স্বেচ্ছাশ্রমে দুই শতাধীক লোকের খাল পরিষ্কার করেছেন স্থানীয় বাসিন্দারা।

 

মুন্সীগঞ্জের লৌহজং উপজেলার কান্দিপাড়া গ্রামের মধ্য কান্দিপাড়া থেকে আদর্শপাড়া পর্যন্ত প্রায় দুই কিলোমিটার খাল স্বেচ্ছাশ্রমের ভিত্তিতে পরিষ্কার করেছেন স্থানীয় বাসিন্দারা। দীর্ঘদিন ধরে খালটি ময়লা-আবর্জনায় ভরে ও বিভিন্ন স্থানে ভরাট হয়ে থাকায় কৃষিজমিতে ঠিকমতো সেচের পানি পৌঁছাতে না পারায় স্থানীয়দের উদ্যোগে এ কর্মসূচি নেওয়া হয়।

শুক্রবার সকাল ১০ টায় মধ্য কান্দিপাড়া সুইচগেট এলাকায় দোয়ার মাধ্যমে কর্মসূচির উদ্বোধন করা হয়। পরে মো. এস আলমের নেতৃত্বে প্রায় দুই শতাধিক স্বেচ্ছাসেবী দুপুর ১২টা পর্যন্ত খালের ময়লা-আবর্জনা অপসারণ ও ভরাট অংশ পরিষ্কারের কাজ করেন। একই সঙ্গে ভবিষ্যতে খালটি যেন পুনরায় ময়লা-আবর্জনায় ভরে না যায়, সে বিষয়ে স্থানীয়দের মধ্যে সচেতনতা তৈরির উদ্যোগও নেওয়া হয়।
আয়োজকদের ভাষ্য, খালটি পরিষ্কার হলে কৃষিজমিতে সেচব্যবস্থা সহজ হবে এবং বর্ষা মৌসুমে জলাবদ্ধতার ঝুঁকিও কমবে। তারা খালটি নিয়মিত রক্ষণাবেক্ষণে স্থানীয়দের সহযোগিতা কামনা করেন।
এ সময় উপস্থিত ছিলেন বিএনপি নেতা লুৎফর রহমান পাভেল মোল্লা, মো. সোয়েব, হুমায়ুন কবিরসহ এলাকার গণ্যমান্য ব্যক্তি ও বিভিন্ন বয়সী স্বেচ্ছাসেবীরা।

এই নিউজটি শেয়ার করুন

QR Code for this article

QR কোড স্ক্যান করে এই নিউজটি শেয়ার করুন