Tuesday, ২২ সেপ্টেম্বর, ২০২৬ | ৮:৪৫ am

২৫ বছর পর প্রতিমন্ত্রীর উপস্থিতিতে মুন্সীগঞ্জের ঐতিহ্যবাহী ‘নয়নের খাল’ খননের কাজ শুরু

সদর উপজেলার মিরকাদিম পৌরসভা ও পঞ্চসার ইউনিয়নে অবস্থিত একটি ঐতিহ্যবাহী ও জনগুরুত্বপূর্ণ জলাশয় ‘নয়নের খাল’ খননের কাজ শুরু হয়েছে। আজ বেলা ১১ টায় স্থানীয় সরকার,পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মীর শাহে আলমের উপস্তিতিতে এ খাল খননের কাজ শুরু হয়। এ সময় উপস্থিত ছিলেন মুন্সীগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য মো. কামরুজ্জামান রতন, জেলা প্রশাসক সৈয়দা নুরমহল আশরাফী, পুলিশ সুপার মেনহাজুল আলম, সদর উপজেলা নির্বাহী অফিসার মো. মাসুদুর রহমান সহ সরকারি দপ্তরের অন্যান্য কর্মকর্তারা।

এই নিউজটি শেয়ার করুন

QR Code for this article

QR কোড স্ক্যান করে এই নিউজটি শেয়ার করুন