Monday, ২১ সেপ্টেম্বর, ২০২৬ | ৫:৩০ am

রক্তদানে মানবতার দৃষ্টান্ত স্থাপন করলেন গ্রাম পুলিশ রিয়াজ

টঙ্গীবাড়ী উপজেলার আড়িয়ল ইউনিয়নের গ্রাম পুলিশ রিয়াজ মানবিকতার অনন্য দৃষ্টান্ত স্থাপন করে একাধিকবার স্বেচ্ছায় রক্তদান করেছেন। সর্বশেষ গতকাল টঙ্গীবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে কিডনি ও লিভারের সমস্যায় আক্রান্ত এক অসুস্থ রোগীর জীবন বাঁচাতে তিনি এ+ (এ পজিটিভ) রক্তদান করেন।

রিয়াজ ‘সেবার ফেরিওয়ালা যুব সংঘ’ রক্তদান শাখার একজন সক্রিয় সদস্য। সংগঠনের মাধ্যমে তিনি এর আগেও একাধিকবার স্বেচ্ছায় রক্তদান করেছেন। মানবসেবামূলক এ কাজে তাঁর অংশগ্রহণ স্থানীয়দের প্রশংসা কুড়িয়েছে।

গ্রাম পুলিশ হিসেবে দায়িত্ব পালনের পাশাপাশি মানুষের বিপদে পাশে দাঁড়িয়ে রিয়াজ সমাজের জন্য অনুকরণীয় দৃষ্টান্ত স্থাপন করছেন। তাঁর এমন মানবিক উদ্যোগে অন্যদেরও স্বেচ্ছায় রক্তদানে এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন স্থানীয়রা।

রিয়াজ আড়িয়ল ইউনিয়নের সিংহেরনন্দন গ্রামের বাসিন্দা এবং তোফাজ্জল হাওলাদারের ছেলে। তিনি বলেন, “রক্তদান করে যদি একজন মানুষের জীবন বাঁচানো যায়, তাহলে এর চেয়ে বড় তৃপ্তি আর কিছু হতে পারে না। ভবিষ্যতেও মানুষের প্রয়োজনে পাশে থাকতে চাই।”

এই নিউজটি শেয়ার করুন

QR Code for this article

QR কোড স্ক্যান করে এই নিউজটি শেয়ার করুন