Monday, ২১ সেপ্টেম্বর, ২০২৬ | ৬:১৩ am

হজযাত্রীদের সেবায় নিরলস কাজ করে যাচ্ছেন টঙ্গীবাড়ীর কৃতি সন্তান মোহাম্মদ বাইজিদ

পবিত্র হজ পালন শেষে দেশে ফেরা হজযাত্রীদের সেবায় নিরলসভাবে কাজ করে যাচ্ছেন মুন্সীগঞ্জ জেলার টঙ্গীবাড়ী উপজেলার কৃতি সন্তান মোহাম্মদ বাইজিদ। তিনি বিমানবন্দরে আগত হজযাত্রীদের চেকআউটসহ বিভিন্ন প্রয়োজনীয় কাজে সহায়তা প্রদান করে মানবিক দৃষ্টান্ত স্থাপন করছেন।

মোহাম্মদ বাইজিদ বর্তমানে সিনিয়র রোভার মেট, টঙ্গিবাড়ি সরকারি ডিগ্রি কলেজ রোভার স্কাউট ইউনিট-এর একজন সক্রিয় সদস্য। ২০২৩ সাল থেকে তিনি রোভার স্কাউট জীবনের পথচলা শুরু করেন এবং শুরু থেকেই সামাজিক ও মানবিক কর্মকাণ্ডে নিজেকে নিয়োজিত রেখেছেন।

মুন্সীগঞ্জের টঙ্গীবাড়ী উপজেলার পূর্ব বলই গ্রামের এই তরুণ স্বেচ্ছাসেবক পবিত্র হজ শেষে দেশে ফেরা যাত্রীদের সেবায় আন্তরিকতার সঙ্গে কাজ করে যাচ্ছেন, যা এলাকার মানুষের জন্য গর্বের বিষয়।

মানবসেবার এই মহান উদ্যোগে তার এমন নিষ্ঠা ও দায়িত্বশীলতা তরুণ সমাজের জন্য অনুকরণীয় উদাহরণ হয়ে থাকবে।

এই নিউজটি শেয়ার করুন

QR Code for this article

QR কোড স্ক্যান করে এই নিউজটি শেয়ার করুন