Tuesday, ২২ সেপ্টেম্বর, ২০২৬ | ৮:১০ am

টঙ্গীবাড়ী ব্লাড ফাউন্ডেশন আয়োজিত ১২ দলীয় ক্রিকেট টুর্নামেন্টের ফাইনাল খেলা সম্পন্ন

 

মুন্সীগঞ্জের টঙ্গীবাড়ীতে সামাজিক ও মানবিক সংগঠন টঙ্গীবাড়ি ব্লাড ফাউন্ডেশন  আয়োজিত ১২ দলীয় ক্রিকেট টুর্নামেন্টের জাঁকজমকপূর্ণ ফাইনাল খেলা আজ ১২ জুন ২০২৬, শুক্রবার বিকেল ৫টায় উৎসবমুখর পরিবেশে সম্পন্ন হয়েছে। স্থানীয় ক্রীড়াপ্রেমী ও দর্শকদের স্বতঃস্ফূর্ত উপস্থিতিতে পুরো আয়োজন প্রাণবন্ত হয়ে ওঠে।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব আক্তার হোসেন মোল্লা , দাতা সদস্য, টঙ্গীবাড়ী ব্লাড ফাউন্ডেশন ও চেয়ারম্যান, ধীপুর ইউনিয়ন পরিষদ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মনির হোসেন শেখ , দাতা সদস্য, টঙ্গীবাড়ী ব্লাড ফাউন্ডেশন। অনুষ্ঠানের উদ্বোধক ছিলেন আলমগীর হোসেন শেখ , দাতা সদস্য, টঙ্গীবাড়ী ব্লাড ফাউন্ডেশন।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন শাহিন শেখ , প্রতিষ্ঠাতা, টঙ্গীবাড়ী ব্লাড ফাউন্ডেশন। খেলা পরিচালনার দায়িত্বে ছিলেন সংগঠনের সদস্য সুমন ও রাজন

ফাইনাল খেলায় জনি সিক্সের দলকে ২৩ রানের ব্যবধানে পরাজিত করে শাহাদাত সিক্সের দল চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে। পুরো ম্যাচজুড়ে দুই দলের খেলোয়াড়দের দারুণ নৈপুণ্য ও প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ খেলায় দর্শকদের মাঝে সৃষ্টি হয় ব্যাপক উৎসাহ-উদ্দীপনা।

আয়োজকরা জানান, তরুণদের খেলাধুলার প্রতি আগ্রহ বৃদ্ধি, সামাজিক বন্ধন সুদৃঢ় করা এবং মানবিক কার্যক্রমের পাশাপাশি সুস্থ বিনোদনের পরিবেশ তৈরির লক্ষ্যেই এ আয়োজন করা হয়েছে। ভবিষ্যতেও এ ধরনের আয়োজন অব্যাহত থাকবে বলে তারা আশাবাদ ব্যক্ত করেন।

এই নিউজটি শেয়ার করুন

QR Code for this article

QR কোড স্ক্যান করে এই নিউজটি শেয়ার করুন