Tuesday, ২২ সেপ্টেম্বর, ২০২৬ | ৯:২৬ am

খিলপাড়া-নাটেশ্বর সড়ক নির্মাণের দাবিতে মানববন্ধন

মুন্সীগঞ্জের টঙ্গিবাড়ী উপজেলার বেতকা ইউনিয়নের খিলপাড়া থেকে নাটেশ্বর পর্যন্ত একটি সংযোগ সড়ক নির্মাণের দাবিতে মানববন্ধন কর্মসূচি পালন করেছেন স্থানীয় এলাকাবাসী।

বুধবার (৩ জুন) বিকেলে খিলপাড়া এলাকায় অনুষ্ঠিত এ মানববন্ধনে বিভিন্ন শ্রেণি-পেশার বিপুলসংখ্যক নারী-পুরুষ অংশগ্রহণ করেন। কর্মসূচিতে বক্তারা বলেন, খিলপাড়া থেকে নাটেশ্বর পর্যন্ত সরাসরি কোনো সড়ক না থাকায় দীর্ঘদিন ধরে এলাকাবাসীকে চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে। বিশেষ করে শিক্ষার্থী, কৃষক, ব্যবসায়ী ও সাধারণ মানুষকে প্রতিদিন যাতায়াতের ক্ষেত্রে নানা সমস্যার সম্মুখীন হতে হয়।

বক্তারা আরও বলেন, খিলপাড়া-নাটেশ্বর সড়কটি নির্মিত হলে সোনারং, খিলপাড়া ও নাটেশ্বরসহ আশপাশের এলাকার মানুষের যোগাযোগ ব্যবস্থা সহজ ও দ্রুততর হবে। এতে সময় ও অর্থের সাশ্রয়ের পাশাপাশি এলাকার শিক্ষা, কৃষি, ব্যবসা-বাণিজ্য এবং সামগ্রিক উন্নয়ন ত্বরান্বিত হবে।

তারা দ্রুত সময়ের মধ্যে সড়কটি নির্মাণের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের জরুরি হস্তক্ষেপ কামনা করেন এবং এ বিষয়ে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের জন্য প্রশাসন ও জনপ্রতিনিধিদের প্রতি জোর দাবি জানান।

মানববন্ধন শেষে এলাকাবাসী তাদের ন্যায্য দাবি বাস্তবায়নে সংশ্লিষ্ট সকল মহলের সহযোগিতা ও কার্যকর উদ্যোগ প্রত্যাশা করেন।

এই নিউজটি শেয়ার করুন

QR Code for this article

QR কোড স্ক্যান করে এই নিউজটি শেয়ার করুন