মুন্সিগঞ্জের টংগিবাড়ী থানার নবনিযুক্ত অফিসার ইনচার্জ (ওসি) শামীম আহমেদ-এর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ ও সংবর্ধনা করেছে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির।
রবিবার (৭ জুন ২০২৬) সন্ধ্যায় টংগিবাড়ী থানা কার্যালয়ে এ সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। এ সময় ইসলামী ছাত্রশিবির টংগিবাড়ী উপজেলার নেতাকর্মীরা নবনিযুক্ত ওসি শামীম আহমেদকে শুভেচ্ছা ও অভিনন্দন জানান। উপস্থিত ছিলেন ইসলামী ছাত্রশিবির টংগিবাড়ী উপজেলার সভাপতি ইব্রাহিম হাওলাদার।
সৌজন্য সাক্ষাৎকালে ওসি শামীম আহমেদ বলেন, পেশাগত দায়িত্ব পালনের ক্ষেত্রে তিনি সর্বাত্মক সহযোগিতা প্রদান করবেন। একই সঙ্গে সমাজে শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে এবং ইতিবাচক সামাজিক কর্মকাণ্ড পরিচালনায় সকলের সহযোগিতা কামনা করেন। তিনি শিক্ষার্থীদের শিক্ষা, নৈতিকতা ও সমাজ উন্নয়নমূলক কার্যক্রমে আরও বেশি সম্পৃক্ত হওয়ার আহ্বান জানান।
এ সময় টংগিবাড়ী উপজেলার আইন-শৃঙ্খলা পরিস্থিতি, মাদকের বিস্তার, কিশোর অপরাধসহ বিভিন্ন ধরনের অপরাধ প্রতিরোধে সচেতনতা বৃদ্ধি এবং সমাজের সকল শ্রেণি-পেশার মানুষের অংশগ্রহণের গুরুত্ব নিয়ে আলোচনা হয়। উভয় পক্ষই একটি নিরাপদ ও মাদকমুক্ত সমাজ গঠনে একযোগে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।