Monday, ৮ জুন, ২০২৬ | ১২:৪৮ am

টংগিবাড়ীতে ভ্রাম্যমাণ আদালতের অভিযান: দুই ফার্মেসিকে এক লাখ টাকা অর্থদন্ড

মুন্সীগঞ্জের টংগিবাড়ী উপজেলার হাসপাতাল রোড এলাকায় ভ্রাম্যমাণ আদালতের অভিযানে দুটি ফার্মেসিকে মোট ১ লাখ টাকা অর্থদণ্ড প্রদান করা হয়েছে।

অদ্য মঙ্গলবার দুপুরে উপজেলার হাসপাতাল রোডের মেসার্স বিসমিল্লাহ ফার্মেসী এবং ইব্রাহিম ফার্মেসীতে সরকার কর্তৃক নিষিদ্ধ ঔষধ মজুদ, ফিজিশিয়ান স্যাম্পল সংরক্ষণ, নিবন্ধন বহির্ভূত ঔষধ মজুদ ও বিক্রয়ের প্রমাণ পাওয়ায় উভয় প্রতিষ্ঠানকে ৫০ হাজার টাকা করে মোট ১ লাখ টাকা জরিমানা করা হয়।

ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন টংগিবাড়ী উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট তাহমিনা আক্তার

এই নিউজটি শেয়ার করুন

QR Code for this article

QR কোড স্ক্যান করে এই নিউজটি শেয়ার করুন