Monday, ৮ জুন, ২০২৬ | ১২:৪৯ am

মোহাম্মাদীয়া সমাজ সমাজকল্যাণ ফাউন্ডেশনের ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত

 

মুন্সিগঞ্জের টঙ্গীবাড়ী উপজেলায় মোহাম্মাদীয়া সমাজ সমাজকল্যাণ ফাউন্ডেশনের উদ্যোগে ঈদ পুনর্মিলনী ও প্রতিষ্ঠানের বার্ষিক আয়-ব্যয় এবং কার্যক্রমের বিবরণী নিয়ে উন্মুক্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

সভায় ফাউন্ডেশনের সদস্যরা উপস্থিত থেকে সংগঠনের চলমান কার্যক্রম, ভবিষ্যৎ পরিকল্পনা এবং বিগত বছরের আয়-ব্যয়ের হিসাব পর্যালোচনা করেন। এছাড়া সমাজকল্যাণমূলক কর্মকাণ্ড আরও সম্প্রসারণের লক্ষ্যে বিভিন্ন গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত ও মতামত তুলে ধরা হয়।

সংগঠনের সাধারণ সম্পাদক মো. বিল্লাল হোসেনের সঞ্চালনায় এবং সভাপতি মো. আরশাদ মাল সেলিম মিয়ার সভাপতিত্বে এসময় সেখানে উপস্থিত ছিলেন সিনিয়র সহ-সভাপতি মো.ফারুক মাল, যুগ্ম সাধারণ সম্পাদক মো. জসিম হাওলাদার, সাংগঠনিক সম্পাদক মো. বিপ্লব দেওয়ান, কোষাধ্যক্ষ মো.সুফল দেওয়ান, প্রচার সম্পাদক মো. মানিক দেওয়ান, ধর্ম বিষয়ক সম্পাদক মো.মোক্তার দেওয়ান সহ স্থানীয় গন্যমান্য ব্যক্তিবর্গ।

বক্তারা বলেন, সমাজের অসহায় ও সুবিধাবঞ্চিত মানুষের কল্যাণে ফাউন্ডেশনের কার্যক্রম অব্যাহত থাকবে। সকল সদস্যের সম্মিলিত প্রচেষ্টায় সংগঠনকে আরও শক্তিশালী ও জনকল্যাণমুখী হিসেবে গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করা হয়।

আলোচনা শেষে উপস্থিত সদস্যদের মধ্যে ঈদের শুভেচ্ছা বিনিময় ও সৌহার্দ্যপূর্ণ পরিবেশে ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত হয়।

এই নিউজটি শেয়ার করুন

QR Code for this article

QR কোড স্ক্যান করে এই নিউজটি শেয়ার করুন