মুন্সীগঞ্জের টঙ্গীবাড়ি উপজেলার কামারখাড়া ইউনিয়নে বিএনপি ও এর অঙ্গসংগঠনের নেতাকর্মীদের অংশগ্রহণে ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত হয়েছে।
রোববার (৩১ মে) সন্ধ্যায় কামারখাড়া ইউনিয়নের বেশনাল কবরস্থানসংলগ্ন স্থানীয় যুবদল কার্যালয়ে কামারখাড়া ইউনিয়ন যুবদলের যুগ্ম সাধারণ সম্পাদক মো. রুবেল ঢালীর উদ্যোগে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে ঈদুল আজহার শুভেচ্ছা বিনিময়ের পাশাপাশি দলীয় ঐক্য, সাংগঠনিক কার্যক্রম জোরদার এবং আগামী দিনের রাজনৈতিক কর্মসূচি নিয়ে নেতাকর্মীদের মধ্যে মতবিনিময় হয়।
এ সময় কামারখাড়া ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি খোকন মাদবর, সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম, সহসভাপতি আমির হোসেন মৃধা, আল আমিন কাজী, বিল্লাল মুন্সী, আব্দুল মালেক শেখ, মোক্তার খালাসি, যুগ্ম সাধারণ সম্পাদক আবুল কালামসহ বিএনপি, যুবদল ও অঙ্গসংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
আয়োজক যুবদল নেতা মো. রুবেল ঢালী বলেন, ঈদের আনন্দ সবার সঙ্গে ভাগাভাগি করে নেওয়ার পাশাপাশি দলের নেতাকর্মীদের মধ্যে সৌহার্দ্য ও ভ্রাতৃত্ববোধ আরও সুদৃঢ় করতেই এ পুনর্মিলনীর আয়োজন করা হয়েছে।
অনুষ্ঠান শেষে দেশ, জাতি ও দলের সমৃদ্ধি কামনা করে বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়।