Monday, ৮ জুন, ২০২৬ | ১২:৪৯ am

টংগিবাড়ীতে কোরবানির বর্জ্য অপসারণে পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান ও গণসচেতনতামূলক কর্মসূচি অনুষ্ঠিত

মুন্সীগঞ্জের টংগিবাড়ী উপজেলায় পবিত্র ঈদুল আযহা উপলক্ষে কোরবানির বর্জ্য দ্রুত অপসারণ, পরিবেশ পরিচ্ছন্ন রাখা এবং জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে উপজেলা প্রশাসনের উদ্যোগে পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান ও গণসচেতনতামূলক কর্মসূচি গ্রহণ করা হয়েছে।

এ কর্মসূচির অংশ হিসেবে উপজেলার বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থান ও জনসমাগম এলাকায় পরিচ্ছন্নতা কার্যক্রম পরিচালনা করা হয়।

কর্মসূচিতে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার তাহমিনা আক্তার। তিনি বলেন, কোরবানির বর্জ্য যথাসময়ে অপসারণ ও পরিচ্ছন্ন পরিবেশ বজায় রাখতে সকলের সম্মিলিত উদ্যোগ প্রয়োজন।

এই নিউজটি শেয়ার করুন

QR Code for this article

QR কোড স্ক্যান করে এই নিউজটি শেয়ার করুন