Monday, ৮ জুন, ২০২৬ | ১২:৪৯ am

টঙ্গীবাড়ী উপজেলা এসএসসি ১৯৯৫ ব্যাচ ফোরামের ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত

 

মুন্সিগঞ্জের টঙ্গীবাড়ী উপজেলার এসএসসি ১৯৯৫ ব্যাচ ফোরামের উদ্যোগে আজ শনিবার (৩০ মে) বিক্রমপুর টঙ্গীবাড়ী ডিগ্রি কলেজ প্রাঙ্গণে দিনব্যাপী ঈদ পুনর্মিলনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। দীর্ঘদিন পর এক ছাদের নিচে মিলিত হয়ে আনন্দঘন পরিবেশে সময় কাটান ব্যাচের সহপাঠীরা।

অনুষ্ঠানে স্মৃতিচারণ, শুভেচ্ছা বিনিময়, আড্ডা, সাংস্কৃতিক আয়োজন এবং মধ্যাহ্নভোজের মাধ্যমে দিনটি উদযাপন করা হয়। এতে অংশগ্রহণকারী সদস্যরা বিদ্যালয় জীবনের নানা স্মৃতি তুলে ধরেন এবং ভবিষ্যতেও এ ধরনের আয়োজন অব্যাহত রাখার প্রত্যাশা ব্যক্ত করেন।

অনুষ্ঠানে এসএসসি ১৯৯৫ ব্যাচের বিপুল সংখ্যক সদস্য ও তাদের পরিবারের সদস্যরা অংশগ্রহণ করেন। পুনর্মিলনীতে ছিল না কোনো ভেদাভেদ। ব্যাচের বিভিন্ন পেশায় কর্মরত সদস্যরা একসঙ্গে মিলিত হয়ে পুরোনো দিনের স্মৃতি রোমন্থন করেন। প্রবাসী, ব্যবসায়ী, শিক্ষক, চাকরিজীবীসহ নানা শ্রেণি-পেশার সদস্যদের উপস্থিতিতে অনুষ্ঠানটি প্রাণবন্ত হয়ে ওঠে।

আয়োজকরা জানান, এ পুনর্মিলনী শুধু আনন্দ-উৎসবের নয়, বরং পুরোনো বন্ধুত্বকে আরও সুদৃঢ় করার একটি মিলনমেলায় পরিণত হয়েছে। ভবিষ্যতেও এমন আয়োজন অব্যাহত রাখার প্রত্যাশা ব্যক্ত করেন তারা।

এই নিউজটি শেয়ার করুন

QR Code for this article

QR কোড স্ক্যান করে এই নিউজটি শেয়ার করুন