মুন্সীগঞ্জের টংগিবাড়ীতে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে মেয়াদোত্তীর্ণ ড্রাইভিং লাইসেন্স নিয়ে গাড়ি চালানোর দায়ে এক চালককে ১০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
আজ (বিকাল) টংগিবাড়ী উপজেলার বেতকা চৌরাস্তায় পরিচালিত এ অভিযানে দিঘিরপাড় ট্রান্সপোর্টের চালক মোঃ মন্টুকে অর্থদণ্ড প্রদান করা হয়।
ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন টংগিবাড়ী উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট তাহমিনা আক্তার।
অভিযানকালে যানবাহনের প্রয়োজনীয় কাগজপত্র ও ড্রাইভিং লাইসেন্স যাচাই করা হয়। অভিযানে টংগিবাড়ী থানা পুলিশ সার্বিক সহযোগিতা প্রদান করে।
ভ্রাম্যমাণ আদালতের পক্ষ থেকে জানানো হয়, ঈদে জনসাধারনের নিরাপদে যাতায়াতের জন্য সড়ক নিরাপত্তা নিশ্চিত করতে এ অভিযান পরিচালনা করা হয়।