Monday, ৮ জুন, ২০২৬ | ১২:৪৯ am

কাঠাদিয়া শিমুলিয়া ইউনিয়ন পরিষদের উন্মুক্ত বাজেট সভা অনুষ্ঠিত

তৃণমূল পর্যায়ে জনঅংশগ্রহণ, স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করার লক্ষ্যে মুন্সীগঞ্জের টঙ্গীবাড়ী উপজেলার কাঠাদিয়া শিমুলিয়া ইউনিয়ন পরিষদের ২০২৬-২০২৭ অর্থবছরের উন্মুক্ত বাজেট সভা অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার দুপুর ২টায় ইউনিয়ন পরিষদ প্রাঙ্গণে আয়োজিত এ সভায় সভাপতিত্ব করেন শেখ মো: খালেদ হোসেন। ইউনিয়ন পরিষদের প্রশাসনিক কর্মকর্তা মোঃ মশিউর রহমান এর সঞ্চালনায় সভাটি অনুষ্ঠিত হয়।

সভায় ২০২৬-২০২৭ অর্থবছরের প্রস্তাবিত বাজেট উপস্থাপন করা হয়। বাজেটে রাজস্ব আয় ধরা হয়েছে ১৪ লাখ ১১ হাজার ৭৫০ টাকা এবং ব্যয় ধরা হয়েছে ১৪ লাখ ১৩ হাজার ৭৫০ টাকা। এতে ২ হাজার টাকার ঘাটতি বাজেট নির্ধারণ করা হয়েছে।

উন্মুক্ত বাজেট সভায় ইউনিয়ন পরিষদের বিভিন্ন উন্নয়ন কার্যক্রম, জনসেবামূলক পরিকল্পনা এবং ভবিষ্যৎ কর্মপরিকল্পনা নিয়ে আলোচনা করা হয়। এসময় উপস্থিত স্থানীয় জনগণ বাজেটের বিভিন্ন দিক নিয়ে মতামত প্রদান করেন।

সভায় ইউনিয়ন পরিষদের প্রায় সকল সদস্য উপস্থিত ছিলেন। এছাড়াও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও স্থানীয় সাধারণ জনগণ অংশগ্রহণ করেন।

বক্তারা বলেন, উন্মুক্ত বাজেট সভার মাধ্যমে জনগণের অংশগ্রহণ নিশ্চিত হয় এবং ইউনিয়ন পরিষদের কার্যক্রম সম্পর্কে সাধারণ মানুষ সরাসরি অবগত হওয়ার সুযোগ পান।

এই নিউজটি শেয়ার করুন

QR Code for this article

QR কোড স্ক্যান করে এই নিউজটি শেয়ার করুন