Monday, ৮ জুন, ২০২৬ | ১২:৪৮ am

টংগিবাড়ীতে আব্দুল্লাপুর বহুমুখী উচ্চ বিদ্যালয় পরিদর্শন করলেন ইউএনও তাহমিনা আক্তার

মুন্সীগঞ্জের টংগিবাড়ী উপজেলার উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) তাহমিনা আক্তার মঙ্গলবার (২০ মে) উপজেলার আব্দুল্লাপুর বহুমুখী উচ্চ বিদ্যালয় পরিদর্শন করেন।

পরিদর্শনকালে তিনি বিদ্যালয়ের সার্বিক শিক্ষার পরিবেশ, শ্রেণিকক্ষের কার্যক্রম ও শিক্ষার্থীদের উপস্থিতি পর্যবেক্ষণ করেন। এসময় তিনি শিক্ষকদের সঙ্গে মতবিনিময় করেন এবং শিক্ষার্থীদের পাঠদানে আরও আন্তরিক হওয়ার আহ্বান জানান।

পরিদর্শনের একপর্যায়ে ইউএনও তাহমিনা আক্তার বিদ্যালয়ের ৭ম শ্রেণির একটি ক্লাস নেন। ক্লাসে তিনি শিক্ষার্থীদের সঙ্গে সরাসরি কথা বলেন এবং তাদের নিয়মিত পড়াশোনা, শৃঙ্খলা ও নৈতিক শিক্ষার গুরুত্ব সম্পর্কে দিকনির্দেশনা প্রদান করেন। তার আন্তরিক পাঠদান ও উৎসাহমূলক বক্তব্যে শিক্ষার্থীরা আনন্দিত হয়।

বিদ্যালয় কর্তৃপক্ষ জানান, উপজেলা নির্বাহী অফিসারের এ ধরনের পরিদর্শন শিক্ষার্থীদের মাঝে উৎসাহ ও অনুপ্রেরণা সৃষ্টি করবে।

এসময় বিদ্যালয়ের শিক্ষকবৃন্দ, শিক্ষার্থী এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

এই নিউজটি শেয়ার করুন

QR Code for this article

QR কোড স্ক্যান করে এই নিউজটি শেয়ার করুন