Tuesday, ২২ সেপ্টেম্বর, ২০২৬ | ৮:৪১ am

টঙ্গীবাড়ীতে ভূমিসেবা মেলা উপলক্ষে বিদ্যালয়ভিত্তিক প্রশিক্ষণ অনুষ্ঠিত

মুন্সিগঞ্জের টঙ্গীবাড়ীতে আগামী ১৯ থেকে ২১ মে ২০২৬ খ্রি. অনুষ্ঠিতব্য “ভূমিসেবা মেলা ২০২৬” উপলক্ষে জনসচেতনতা সৃষ্টির লক্ষ্যে বিদ্যালয়ভিত্তিক ভূমি বিষয়ক প্রশিক্ষণের আয়োজন করা হয়েছে।

রোববার (১৭ মে) টঙ্গীবাড়ী উপজেলার ১৮টি বিদ্যালয়ে দিনব্যাপী এ কার্যক্রম পরিচালিত হয়। সকাল ১০টা থেকে শুরু হয়ে বিকেল ৩টা ৩০ মিনিট পর্যন্ত প্রশিক্ষণ কার্যক্রম চলে।

প্রশিক্ষণে শিক্ষার্থীদের ভূমি সেবা, নামজারি, খতিয়ান, ভূমি উন্নয়ন করসহ বিভিন্ন বিষয়ে ধারণা দেওয়া হয়। এ সময় সংশ্লিষ্ট বিদ্যালয়ের শিক্ষকবৃন্দ এবং উপজেলা ভূমি প্রশাসনের কর্মকর্তা-কর্মচারীরা সার্বিক সহযোগিতা প্রদান করেন।

এদিকে, “ভূমিসেবা মেলা ২০২৬” সফল করতে ব্যাপক প্রচার-প্রচারণাও চালানো হয়েছে। গত ১৫ মে জুমার নামাজের খুতবার পর উপজেলার বিভিন্ন মসজিদের ইমামগণ সরকার নির্দেশিত বিজ্ঞপ্তি প্রচার করেন। পাশাপাশি উপজেলার বিভিন্ন হাট-বাজার ও জনবহুল এলাকায় মাইকিংয়ের মাধ্যমে সাধারণ মানুষের মাঝে মেলার বিভিন্ন সেবা সম্পর্কে অবহিত করা হয়।

উপজেলা প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, ভূমি সংক্রান্ত সেবা সহজ ও দ্রুত মানুষের দোরগোড়ায় পৌঁছে দিতে এ মেলার আয়োজন করা হয়েছে।

এই নিউজটি শেয়ার করুন

QR Code for this article

QR কোড স্ক্যান করে এই নিউজটি শেয়ার করুন