Monday, ২১ সেপ্টেম্বর, ২০২৬ | ৬:১৪ am

টঙ্গীবাড়ীতে শুক্রবার যেসব এলাকায় বিদ্যুৎ থাকবে না

 

মুন্সিগঞ্জের টঙ্গীবাড়ীতে শুক্রবার (১৫ মে) সকাল ৫টা থেকে দুপুর ১২টা পর্যন্ত কয়েকটি এলাকায় সাময়িকভাবে বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে।

মুন্সিগঞ্জ পল্লীবিদ্যুত সমিতির টঙ্গীবাড়ী জোনাল অফিস সূত্রে জানা যায়, বিদ্যুৎ লাইনের নিকটস্থ বিপদজনক গাছপালা অপসারণ ও কাটার কাজের জন্য এ বিদ্যুৎ সরবরাহ বন্ধ রাখা হবে।

যেসব এলাকায় বিদ্যুৎ থাকবে না সেগুলো হলো— টঙ্গীবাড়ী বাজার, মারিয়ালয়, ধীপুর, উপজেলা ও থানা এলাকা।

এ বিষয়ে টঙ্গীবাড়ী জোনাল অফিসের এজিএম (ওএন্ডএম) প্রকৌশলী মো. ফাহিম ফায়সাল জানান, কাজ চলাকালীন গ্রাহকদের সাময়িক অসুবিধার জন্য দুঃখ প্রকাশ করা হচ্ছে এবং সবার সহযোগিতা কামনা করা হয়েছে।

এই নিউজটি শেয়ার করুন

QR Code for this article

QR কোড স্ক্যান করে এই নিউজটি শেয়ার করুন