Monday, ২১ সেপ্টেম্বর, ২০২৬ | ৫:২৭ am

সাংবাদিক আরাফাত রায়হান সাকিবের পিতার জানাজা ও দাফন সম্পন্ন

 

যমুনা টিভির মুন্সীগঞ্জ প্রতিনিধি সাংবাদিক আরাফাত রায়হান সাকিবের পিতা ও আব্দুল্লাহপুর ইউনিয়নের টানা পাচঁ বারের ইউপি সদস্য আব্দুল হাইয়ের জানাজা ও দাফন সম্পন্ন হয়েছে।

মঙ্গলবার (১২ মে) সকাল ৯ টায় মরহুমের নিজ বাড়ি মুন্সীগঞ্জের টঙ্গীবাড়ী উপজেলার আব্দুল্লাহপুর ইউনিয়নের আব্দুল্লাহপুর মসজিদে মরহুমের জানাজার নামাজ অনুষ্ঠিত হয়। পরে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়।

জানাজায় স্থানীয় জনপ্রতিনিধি, রাজনৈতিক নেতৃবৃন্দ, সাংবাদিক, সামাজিক সংগঠনের নেতাকর্মীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন। এসময় মরহুমের রুহের মাগফিরাত কামনা করে দোয়া করা হয়।

উল্লেখ্য, দীর্ঘদিন ধরে কিডনি রোগে ভুগছিলেন আব্দুল হাই। চিকিৎসাধীন অবস্থায় সোমবার রাতে তিনি নিজ বাড়িতেই ইন্তেকাল করেন। মৃত্যুকালে তিনি স্ত্রী, সন্তানসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।

এই নিউজটি শেয়ার করুন

QR Code for this article

QR কোড স্ক্যান করে এই নিউজটি শেয়ার করুন