Tuesday, ২২ সেপ্টেম্বর, ২০২৬ | ১১:২১ am

টঙ্গীবাড়ীতে যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার

আউটশাহী ইউনিয়নের মির্জানগর গ্রামে শুভ হাসান (২৮) নামে এক যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

রবিবার (১০ মে) আনুমানিক বেলা ১১ টার দিকে এ ঘটনা ঘটে বলে জানিয়েছে পুলিশ। নিহত শুভ হাসান মির্জানগর গ্রামের এছাক বেপারীর ছেলে।

পরিবার সূত্রে জানা যায়, গত ৮ মে শুভ হাসানকে বাড়িতে রেখে তার মা-বাবা লৌহজং উপজেলার মালিরঅংক এলাকায় তার বড় বোন ইমা আক্তারের শ্বশুরবাড়িতে বেড়াতে যান। রবিবার সকাল ১০টার দিকেও মায়ের সঙ্গে মোবাইল ফোনে শুভ হাসানের কথা হয়। পরে সকাল ১১টার দিকে পরিবারের সদস্যরা বাড়িতে ফিরে এসে ঘরের দরজা ভেতর থেকে বন্ধ দেখতে পান।

এসময় জানালা দিয়ে উঁকি দিয়ে দেখা যায়, ঘরের সিলিং ফ্যানের সঙ্গে ওড়না পেঁচিয়ে গলায় ফাঁস দিয়ে ঝুলে আছেন শুভ হাসান। পরে স্থানীয় লোকজনের সহায়তায় তাকে নামিয়ে দেখা যায় তিনি মারা গেছেন।

এলাকাবাসী জানায় জনায়া, নিহত শুভ কিছুটা হতাশাগ্রস্ত ও মাদকাসক্ত ছিল। সে স্থানীয় একটি স্যাটেলাইট ক্লিনিকের পরিছন্নতা কর্মী ছিল।

খবর পেয়ে টঙ্গীবাড়ী থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে।

এ ব্যাপারে টঙ্গীবাড়ী থানার ওসি মনিরুল হক ডাবলু বলেন নিহত ব্যক্তি মানসিক ভারসাম্যহীন ছিলেন। তার আত্মীয় স্বজনের আবেদনের প্রেক্ষিতে নিহতের মরদেহ শুরুতহাল করে পরিবারকে বুঝিয়ে দেওয়া হয়েছে।

এই নিউজটি শেয়ার করুন

QR Code for this article

QR কোড স্ক্যান করে এই নিউজটি শেয়ার করুন