Saturday, ২৫ এপ্রিল, ২০২৬ | ৬:১৬ pm

মুন্সীগঞ্জে গর্বের সাফল্য: জাপানের চিবা বিশ্ববিদ্যালয়ে ভর্তির সুযোগ পেলেন হোসাইন সাজ্জাত

 

 

মুন্সীগঞ্জ জেলার লৌহজং উপজেলার কলমা ইউনিয়নের বাশিরা গ্রামের কৃতি শিক্ষার্থী হোসাইন সাজ্জাত জাপানের স্বনামধন্য চিবা বিশ্ববিদ্যালয়ে ভর্তির সুযোগ অর্জন করেছেন।

আন্তর্জাতিক র‍্যাংকিং অনুযায়ী, চিবা বিশ্ববিদ্যালয় বর্তমানে QS World University Rankings 2025-এ ৬০১–৬৫০ এবং Times Higher Education (THE) Rankings 2025-এ ৮০১–১০০০ অবস্থানে রয়েছে।

হোসাইন সাজ্জাত Accounting, Information and Communication Technology (ICT) এবং Data Science বিষয়ে উচ্চশিক্ষা গ্রহণের সুযোগ পেয়েছেন। তার এই অর্জন দীর্ঘদিনের অধ্যবসায়, কঠোর পরিশ্রম এবং লক্ষ্যনিষ্ঠার ফল।

ছবিতে দেখা যায়, হোসাইন সাজ্জাত জাপানে তার অর্জিত সনদ প্রদর্শন করছেন।

স্থানীয়রা জানান, এই সাফল্য শুধু তার ব্যক্তিগত অর্জন নয়, বরং পুরো কলমা ইউনিয়ন ও মুন্সীগঞ্জ জেলার জন্য গর্বের বিষয়।

হোসাইন সাজ্জাত সকলের কাছে দোয়া কামনা করেছেন, যেন তিনি ভবিষ্যতে আরও বড় সাফল্য অর্জন করে দেশ ও জাতির মুখ উজ্জ্বল করতে পারেন।

এই নিউজটি শেয়ার করুন

QR Code for this article

QR কোড স্ক্যান করে এই নিউজটি শেয়ার করুন