মুন্সিগঞ্জের টঙ্গীবাড়ী উপজেলায় আড়িয়ল ইউনিয়ন বিএনপি ও এর অঙ্গসংগঠনের আয়োজনে এক ঈদ পুনর্মিলনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (২৪ মার্চ) দুপুর ১টায় উপজেলার আড়িয়ল ইউনিয়নের আপরকাঠি গ্রামের আড়িয়ল ইউনিয়ন বিএনপির সিনিয়র সহ-সভাপতি আমীর হোসেন খানের বাড়িতে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মুন্সিগঞ্জ-২ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট আব্দুস সালাম আজাদ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন টঙ্গীবাড়ী উপজেলা বিএনপির সভাপতি আলী আসগর রিপন মল্লিক, সিনিয়র সহ-সভাপতি খান মনিরুল মনি পল্টন এবং সাধারণ সম্পাদক আমির হোসেন দোলন।
এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন টঙ্গীবাড়ী উপজেলা বিএনপির উপদেষ্টা হাজী মো. ইলিয়াস বেপারী, আড়িয়ল ইউনিয়ন যুবদলের সভাপতি মো. পিয়ার হোসেন পিন্টু শেখ, আড়িয়ল ইউনিয়ন বিএনপির সিনিয়র সহ-সভাপতি আমীর হোসেন খান, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক মো. সাত্তার দেওয়ান, যুগ্ম সাধারণ সম্পাদক রাসেদুজ্জান সুমন মৃধা, টঙ্গীবাড়ী উপজেলা ছাত্রদলের সাবেক আহ্বায়ক মিজানুর রহমান বেপারি, বিএনপি নেতা শাহ মোয়াজ্জেম, হোসেন বেপাড়ী, ইউনিয়ন কৃষকদলের সভাপতি মুরাদ তালুকদার, টঙ্গীবাড়ী উপজেলা ছাত্রদলের সাবেক ছাত্রদল নেতা শফিক শেখ, টঙ্গীবাড়ী উপজেলা ছাত্রদলনেতা হৃদয় বেপারী, আড়িয়ল ইউনিয়ন ছাত্রদলনেতা শামিম ও বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।
অনুষ্ঠানে নেতৃবৃন্দ ঈদের শুভেচ্ছা বিনিময় করেন এবং দলীয় ঐক্য ও সংগঠনকে আরও শক্তিশালী করার ওপর গুরুত্বারোপ করেন।