মুন্সীগঞ্জের টঙ্গীবাড়িতে উপজেলা মাসিক আইনশৃঙ্খলা কমিটি সভা হয়েছে। সোমবার উপজেলা প্রশাসনের আয়োজনে পরিষদ সভা কক্ষে আলোচনা সভা হয়।
এতে সভাপতিত্ব করেন উপজেলা নিবার্হী অফিসার সুরাইয়া মমতাজ। এসময় সেখানে উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) মো. ওয়াজেদ ওয়াসীফ, কৃষি কর্মকর্তা পৃতীষ চন্দ্র পাল, স্বাস্থ্য কর্মকর্তা আ. মালেক, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা স্বপন মাতুব্বর, পুলিশ পরিদর্শক (তদন্ত) কাজী মাসুদ, মহিলা বিষয়ক কর্মকর্তা শামীমা আক্তার, প্রেসক্লাব সাধারণ সম্পাদক আবু বাক্কার মাঝি, যুগ্ন সাধারণ সম্পাদক নাজমুল ইসলাম পিন্টু প্রমুখ। সভায় মাদক, বাল্যবিয়ে, যানযটসহ বিভিন্ন বিষয়ে আলোচনা করা হয়।