Tuesday, ২২ সেপ্টেম্বর, ২০২৬ | ৯:২৬ am

টঙ্গীবাড়ীতে ঈদে আগে টিন পেল ১২ পরিবার

মুন্সীগঞ্জের টঙ্গীবাড়ীতে পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে অসহায় ও ক্ষতিগ্রস্থ পরিবারের মাঝে নতুন টিন বিতরণ করা হয়েছে।

সোমবার সকালে উপজেলা পরিষদ প্রাঙ্গণে উপজেলা প্রশাসনের উদ্যোগে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের বরাদ্দকৃত ২৪ বান্ডিল টিন ১২টি পরিবারের মাঝে বিতরণ করা হয়। এসময় সেখানে উপস্থিত ছিলেন উপজেলা নিবার্হী অফিসার সুরাইয়া মমতাজ, স্বাস্থ্য কর্মকর্তা আ. মালেক, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা স্বপন মাতুব্বর, প্রেসক্লাব সাধারণ সম্পাদক আবু বাক্কার মাঝি, যুগ্ন সাধারণ সম্পাদক নাজমুল ইসলাম পিন্টু প্রমুখ।

এই নিউজটি শেয়ার করুন

QR Code for this article

QR কোড স্ক্যান করে এই নিউজটি শেয়ার করুন