টঙ্গীবাড়ীতে ১০০০ নিম্ন আয়ের মানুষের মাঝে ঈদ উপহার হিসেবে চাল বিতরণ
মুন্সিগঞ্জের টঙ্গীবাড়ী উপজেলার পাঁচগাঁও ইউনিয়নের মান্দ্রা পোদ্দারপাড়া মারকাজুল উলুম মাদানীয়া মাদ্রাসা প্রাঙ্গণে নিম্ন আয়ের মানুষের মাঝে ঈদ উপহার হিসেবে চাল বিতরণ করা হয়েছে।
শনিবার (১৪ মার্চ) সকাল ১০টা থেকে এই কার্যক্রম শুরু হয়। খান গ্লোবালের ডিরেক্টর মোঃ ফারুক খানের ব্যক্তিগত অর্থায়নে পাঁচগাঁও ইউনিয়নের প্রায় ১০০০ জন নিম্ন আয়ের মানুষের মাঝে ২৫ কেজি বস্তার চাল ঈদ উপহার হিসেবে বিতরণ করা হয়।
স্থানীয় সূত্রে জানা যায়, পবিত্র ঈদুল ফিতরকে সামনে রেখে দরিদ্র ও নিম্ন আয়ের মানুষের পাশে দাঁড়ানোর লক্ষ্যেই এই উদ্যোগ নেওয়া হয়েছে। চাল বিতরণ কার্যক্রমে এলাকার বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন এবং সুশৃঙ্খলভাবে উপকারভোগীদের মাঝে চাল বিতরণ করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন পাঁচগাঁও ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান আলী আহমদ শেখ, সাবেক ইউপি সদস্য বাবুল শেখ, দুলাল রাঢ়ী, সমাজসেবক এড. ইসরাফিল মুন্সি, লিটন শেখ, মাসুদুর রহমান খান সেন্টু, নাজমুল খান সহ স্থানীয় গন্যমান্য ব্যক্তিবর্গ।
স্থানীয়রা এমন মানবিক উদ্যোগের জন্য খান গ্লোবালের ডিরেক্টর মোঃ ফারুক খানকে ধন্যবাদ জানান। তারা বলেন, এ ধরনের উদ্যোগ সমাজের অসহায় মানুষের জন্য অনেক বড় সহায়তা হয়ে দাঁড়ায়।
খান গ্লোবালের ডিরেক্টর মোঃ ফারুক খান জানান, ভবিষ্যতেও সমাজের অসহায় ও দুস্থ মানুষের পাশে থাকার চেষ্টা অব্যাহত থাকবে।