মোহাম্মদীয়া যুব কল্যাণ ফাউন্ডেশনের উদ্যোগে চতুর্থবারের মতো ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (৫ মার্চ ২০২৬) বাড়ৈপাড়া মোহাম্মাদীয়া হাফিজিয়া নূরানী মাদরাসা প্রাঙ্গণে এলাকাবাসীকে নিয়ে এ ইফতার মাহফিলের আয়োজন করা হয়। এতে প্রায় ৮০০-এর বেশি মুসল্লি অংশগ্রহণ করেন।
অনুষ্ঠানে দেশ ও জাতির কল্যাণ কামনায় বিশেষ দোয়া করা হয়। আয়োজন সফল করতে সহযোগিতা করায় আয়োজকরা এলাকাবাসীর প্রতি কৃতজ্ঞতা জানান।
এসময় এলাকার যুবকরা সবার কাছে দোয়া কামনা করে বলেন, ভবিষ্যতে আরও বড় পরিসরে এ ধরনের ধর্মীয় আয়োজন করার আশা রাখেন তারা।