Tuesday, ২২ সেপ্টেম্বর, ২০২৬ | ৮:৪৫ am

টুটুল মাদবরের ৬ষ্ঠবার রক্তদান, রক্ত গ্রহীতার জমজ সন্তানের জন্ম

মুন্সিগঞ্জের টঙ্গীবাড়ীর একটি বেসরকারি হাসপাতালে প্রসূতি মায়ের জন্য ৬ষ্ঠবারের মতো রক্তদান করেছেন সেবার ফেরিওয়ালা যুব সংঘ রক্তদান শাখার সদস্য টুটুল মাদবর।

জানা যায়, আড়িয়ল ইউনিয়নের ফজুশাহ এলাকার এক ডেলিভারি রোগীর জরুরি প্রয়োজনে তিনি রক্তদান করেন। পরে ওই প্রসূতি সফলভাবে জমজ সন্তানের জন্ম দেন।

স্থানীয়রা জানান, টুটুল মাদবর দীর্ঘদিন ধরে এলাকায় বিভিন্ন সামাজিক ও মানবিক কাজে সক্রিয় ভূমিকা রেখে চলেছেন। রক্তদানসহ নানা মানবিক উদ্যোগে তিনি মানুষের পাশে দাঁড়িয়ে আসছেন।

টুটুলের পিতা আড়িয়ল ইউনিয়ন বিএনপির সভাপতি আঃ আলী নান্টু মাদবর সন্তানের এই কার্যক্রমে খুশি এবং উৎসাহিত করেন।

এই নিউজটি শেয়ার করুন

QR Code for this article

QR কোড স্ক্যান করে এই নিউজটি শেয়ার করুন