Tuesday, ২২ সেপ্টেম্বর, ২০২৬ | ৯:০৫ am

ক্যান্সার রোগীকে রক্ত দিলেন আড়িয়লের মাহাবুব হোসাইন

শনিবার (২৮ ফেব্রুয়ারি) টঙ্গীবাড়ি ক্লিনিক-এ এক ক্যান্সার রোগীকে রক্ত দিয়ে মানবিকতার দৃষ্টান্ত স্থাপন করেছেন আড়িয়ল এলাকার মাহাবুব হোসাইন।

স্থানীয় সূত্রে জানা যায়, রোগীর জরুরি রক্তের প্রয়োজন হলে খবর পেয়ে তিনি দ্রুত এসে রক্তদান করেন। তার এই উদ্যোগকে এলাকাবাসী প্রশংসা করেছেন।

মাহাবুব আড়িয়ল ইউনিয়নের মাদবর বাড়ির মনির হোসেন পোদ্দারের ছেলে এবং সেবার ফেরিওয়ালা যুব সংঘ রক্তদান শাখার সদস্য।

এসময় সেখানে উপস্থিত ছিলেন সেবার ফেরিওয়ালা যুব সংঘের রক্তদান বিষয়ক সম্পাদক ও রক্তদান শাখার সভাপতি আব্দুল্লাহ খান।

 

এই নিউজটি শেয়ার করুন

QR Code for this article

QR কোড স্ক্যান করে এই নিউজটি শেয়ার করুন