Wednesday, ৪ ফেব্রুয়ারী, ২০২৬ | ৯:১৪ am

বালিগাঁও বাজারে শাপলা প্রতীকের প্রার্থী মাজেদুল ইসলামের নির্বাচনী গণসংযোগ

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে মুন্সীগঞ্জ–২ আসনে ১১ দলীয় ঐক্যজোট মনোনীত সংসদ সদস্য প্রার্থী মাজেদুল ইসলাম টঙ্গীবাড়ি উপজেলার বালিগাঁও বাজারে নির্বাচনী গণসংযোগ করেছেন।

শনিবার (৩১ জানুয়ারি) সকাল থেকে দুপুর পর্যন্ত বালিগাঁও বাজারে ব্যবসায়ী ও সাধারণ ভোটারদের সঙ্গে কুশল বিনিময় করেন।

এ সময় তিনি আসন্ন নির্বাচনে শাপলা কলি প্রতীকে ভোট প্রার্থনা করেন।

গণসংযোগকালে মাজেদুল ইসলাম বলেন, বালিগাঁও বাজারসহ উপজেলার বিভিন্ন বাজারে যানজট একটি বড় সমস্যা হয়ে দাঁড়িয়েছে। এ সমস্যার ভুক্তভোগী আমি নিজেও। যানজট নিরসনে আমার একটি সুস্পষ্ট পরিকল্পনা রয়েছে। তা হলো—বাজারের বিপরীতে একটি বাইপাস সড়ক নির্মাণের মাধ্যমে যান চলাচল স্বাভাবিক করা।

এ সময় ১১ দলীয় ঐক্যজোটের স্থানীয় নেতাকর্মীরা তার সঙ্গে উপস্থিত ছিলেন। গণসংযোগে বাজারের ব্যবসায়ী ও পথচারীদের মাঝে ব্যাপক উৎসাহ লক্ষ্য করা যায়।

এই নিউজটি শেয়ার করুন

QR Code for this article

QR কোড স্ক্যান করে এই নিউজটি শেয়ার করুন