Wednesday, ৪ ফেব্রুয়ারী, ২০২৬ | ৯:১৪ am

টঙ্গীবাড়ীতে কেএম বিল্লাল হোসাইনের দিনব্যাপী নির্বাচনী গণসংযোগ

 

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে মুন্সীগঞ্জ–২ আসনে ইসলামী আন্দোলন বাংলাদেশ মনোনীত হাতপাখা প্রতীকের প্রার্থী কে এম বিল্লাল হোসাইন টঙ্গীবাড়ি উপজেলায় দিনব্যাপী নির্বাচনী গণসংযোগ করেছেন।

শনিবার (৩১ জানুয়ারি) সকালে টঙ্গীবাড়ি উপজেলার আড়িয়ল বাজার থেকে তার গণসংযোগ কার্যক্রম শুরু হয়। পরে তিনি ফজুশাহ বাজার, পুরা বাজার ও বালিগাঁও বাজারসহ উপজেলার বিভিন্ন গুরুত্বপূর্ণ বাজারে গণসংযোগ করেন। এ সময় তিনি বাজারের ব্যবসায়ী ও সাধারণ ভোটারদের সঙ্গে সরাসরি কথা বলেন এবং তাদের কাছে হাতপাখা প্রতীকে ভোট প্রার্থনা করেন।

গণসংযোগকালে কেএম বিল্লাল হোসাইন বলেন, ইসলামভিত্তিক আদর্শ ও সৎ নেতৃত্ব প্রতিষ্ঠার মাধ্যমে জনগণের অধিকার ফিরিয়ে দিতে ইসলামী আন্দোলন বাংলাদেশ কাজ করে যাচ্ছে। তিনি দুর্নীতিমুক্ত ও ন্যায়ভিত্তিক সমাজ গঠনে ভোটারদের সহযোগিতা কামনা করেন।

এ সময় জেলা ইসলামী আন্দোলন বাংলাদেশের সেক্রেটারি গাজী রফিকুল ইসলাম, প্রচার ও দাওয়া বিষয়ক সম্পাদক জসিম উদ্দিনসহ দলটির বিভিন্ন স্তরের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। তারা গণসংযোগে অংশ নিয়ে ভোটারদের মাঝে ইসলামী আন্দোলনের নির্বাচনী বার্তা পৌঁছে দেন।

এই নিউজটি শেয়ার করুন

QR Code for this article

QR কোড স্ক্যান করে এই নিউজটি শেয়ার করুন