মুন্সিগঞ্জের টঙ্গীবাড়ী উপজেলায় আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট–২০২৬ উপলক্ষে টঙ্গীবাড়ী উপজেলার ভোটগ্রহণকারী কর্মকর্তাদের দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (তারিখ) বেলা ১১টায় উপজেলার সোনারং সরকারি পাইলট মডেল উচ্চ বিদ্যালয়ের হলরুমে এ কর্মশালা অনুষ্ঠিত হয়।
কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ নির্বাচন কমিশনের অতিরিক্ত সচিব কে এম আলী নেওয়াজ। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মুন্সিগঞ্জ জেলা প্রশাসক সৈয়দা নুর মহল আসরাফী।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মুন্সিগঞ্জ জেলা পুলিশ সুপার মোঃ মেনহাজুল আলম পিপিএম এবং মুন্সিগঞ্জ জেলা নির্বাচন কর্মকর্তা মোহাম্মদ জশীম উদ্দিন।
এ ছাড়া উপস্থিত ছিলেন টঙ্গীবাড়ী উপজেলা নির্বাহী কর্মকর্তা সুরাইয়া মমতাজ, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোঃ ওয়াজেদ ওয়াসীফ, উপজেলা নির্বাচন কর্মকর্তা মোঃ শফিকুর রহমান এবং সোনারং সরকারি পাইলট মডেল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ রফিকুল ইসলামসহ অন্যান্যরা।
কর্মশালায় ভোটগ্রহণ প্রক্রিয়া সুষ্ঠু, নিরপেক্ষ ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন করার লক্ষ্যে বিভিন্ন দিকনির্দেশনা প্রদান করা হয়।