Wednesday, ৪ ফেব্রুয়ারী, ২০২৬ | ১১:০৯ am

টঙ্গীবাড়ী প্রেসক্লাবে সাংবাদিকদের সঙ্গে ওসির মতবিনিময় সভা

টঙ্গীবাড়ীতে বাংলাদেশ পুলিশ অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক ও টঙ্গীবাড়ী থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ মনিরুল হক ডাবলুর সাথে টঙ্গীবাড়ী প্রেসক্লাবের সাংবাদিকদের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার সন্ধ্যায় টঙ্গীবাড়ী প্রেসক্লাবের আয়োজনে প্রেসক্লাবের সভা কক্ষে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন প্রেসক্লাব সভাপতি অ্যাডভোকেট জাহাঙ্গীর আলম। সঞ্চালনা করেন প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আবু বাক্কার মাঝি।

এ সময় উপস্থিত ছিলেন ঢাকা মহানগর দায়রা জজ আদালতের অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর ও সুপ্রিম কোর্টের আইনজীবী অ্যাডভোকেট এইচ. এম. মাসুম। এছাড়া উপস্থিত ছিলেন টঙ্গীবাড়ী প্রেসক্লাবের সহ-সভাপতি শেখ সোহাগ, সামসুদ্দিন তুহিন, মো. মাসুম, যুগ্ম সাধারণ সম্পাদক নাজমুল ইসলাম পিন্টু, কোষাধ্যক্ষ অনিক শেখ, সাংগঠনিক সম্পাদক মো. কাদির খান।

আরও উপস্থিত ছিলেন মো. বি. এম. সুমন, মো. হারুন, প্রভাষক পরিতোষ বাবু প্রমুখ। সভায় মাদক, বাল্যবিয়ে, যানজট, সুষ্ঠু নির্বাচনসহ বিভিন্ন বিষয়ে আলোচনা করা হয়।

এই নিউজটি শেয়ার করুন

QR Code for this article

QR কোড স্ক্যান করে এই নিউজটি শেয়ার করুন