Wednesday, ৪ ফেব্রুয়ারী, ২০২৬ | ১১:০৯ am

ক্ষমতায় এলে বেকারত্ব দূরীকরণে অগ্রাধিকার দেওয়া হবে— কেএম বিল্লাল

আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে জয়ী হয়ে সরকার গঠন করতে পারলে বেকার সমস্যা সমাধানকে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হবে বলে জানিয়েছেন ইসলামি আন্দোলন বাংলাদেশ-এর মনোনীত হাত পাখা প্রতীকের মুন্সীগঞ্জ–২ আসনের সংসদ সদস্য প্রার্থী কেএম বিল্লাল। তিনি বলেন, দেশের বিপুল তরুণ জনগোষ্ঠীকে কর্মসংস্থানের আওতায় না আনতে পারলে টেকসই উন্নয়ন সম্ভব নয়।

তিনি আরও জানান, যুবসমাজকে আত্মনির্ভরশীল করে তুলতে কারিগরি প্রশিক্ষণের ব্যবস্থা গ্রহণ করা হবে এবং নতুন নতুন কর্মসংস্থান সৃষ্টি করা হবে। পাশাপাশি শিল্প ও কৃষিভিত্তিক খাতে কর্মসংস্থানের সুযোগ বাড়ানো এবং উদ্যোক্তা তৈরিতে বাস্তবসম্মত পরিকল্পনা গ্রহণ করা হবে।

বৃহস্পতিবার (২৯ জানুয়ারি) দুপুর ১২টায় টঙ্গীবাড়ী বাজারে নির্বাচনী গণসংযোগকালে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে তিনি এসব কথা বলেন।

এ সময় কেএম বিল্লাল সাধারণ মানুষের জীবনযাত্রার মানোন্নয়ন, দুর্নীতিমুক্ত প্রশাসন গঠন এবং ন্যায়ভিত্তিক সমাজ প্রতিষ্ঠার প্রত্যয় ব্যক্ত করেন। তার বক্তব্যে স্থানীয় নেতাকর্মী ও সাধারণ জনগণ সমর্থন জানান।

এই নিউজটি শেয়ার করুন

QR Code for this article

QR কোড স্ক্যান করে এই নিউজটি শেয়ার করুন