Wednesday, ৪ ফেব্রুয়ারী, ২০২৬ | ১১:০৯ am

দিঘিরপাড় বাজারে শাপলা প্রতীকের প্রার্থী মাজেদুল ইসলামের নির্বাচনী গণসংযোগ

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে মুন্সীগঞ্জ–২ আসনে ১১ দলীয় ঐক্যজোট মনোনীত সংসদ সদস্য প্রার্থী মাজেদুল ইসলাম টঙ্গীবাড়ি উপজেলার দিঘিরপাড় বাজারে নির্বাচনী গণসংযোগ করেছেন।

বৃহস্পতিবার (২৯ জানুয়ারি) সকাল থেকে দুপুর পর্যন্ত তিনি দিঘিরপাড় বাজারে ব্যবসায়ী ও সাধারণ ভোটারদের সঙ্গে কুশল বিনিময় করেন।

এ সময় তিনি আসন্ন নির্বাচনে শাপলা কলি প্রতীকে ভোট প্রার্থনা করেন।

গণসংযোগকালে মাজেদুল ইসলাম বলেন, জনগণের অধিকার প্রতিষ্ঠা এবং একটি ন্যায়ভিত্তিক সমাজ গঠনের লক্ষ্যে তিনি নির্বাচনে অংশগ্রহণ করেছেন। তিনি এলাকার উন্নয়ন, কর্মসংস্থান সৃষ্টি ও সুশাসন প্রতিষ্ঠায় ভোটারদের সহযোগিতা কামনা করেন।

এ সময় ১১ দলীয় ঐক্যজোটের স্থানীয় নেতাকর্মীরা তার সঙ্গে উপস্থিত ছিলেন। গণসংযোগে বাজারের ব্যবসায়ী ও পথচারীদের মাঝে ব্যাপক উৎসাহ লক্ষ্য করা যায়।

এই নিউজটি শেয়ার করুন

QR Code for this article

QR কোড স্ক্যান করে এই নিউজটি শেয়ার করুন