টঙ্গীবাড়ীতে দিনব্যাপী ১১ দলীয় জোটের প্রার্থী মাজেদুল ইসলামের গণসংযোগ অনুষ্ঠিতআসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন কে সামনে রেখে মুন্সীগঞ্জের টঙ্গীবাড়ীতে ১১ দলীয় জোটের প্রার্থী মাজেদুল ইসলাম দিনব্যাপী গণসংযোগ কর্মসূচি পালন করেছেন।
বুধবার (২৮জানুয়ারী) দিনব্যাপী উপজেলার আব্দুল্লাহপুর বাজার ও আড়িয়ল ইউনিয়নের বিভিন্ন বাজার, সড়ক ও জনবহুল এলাকায় সাধারণ মানুষের সঙ্গে মতবিনিময় করেন এবং তাদের খোঁজখবর নেন তিনি।
গণসংযোগকালে মাজেদুল ইসলাম বলেন, জনগণের ভোটাধিকার ও ন্যায্য অধিকার প্রতিষ্ঠাই তার রাজনীতির মূল লক্ষ্য। নির্বাচিত হলে তিনি এলাকার উন্নয়ন, কর্মসংস্থান সৃষ্টি এবং সাধারণ মানুষের সমস্যা সমাধানে কাজ করবেন বলে আশ্বাস দেন।
এ সময় ১১ দলীয় জোটের নেতাকর্মীরা উপস্থিত থেকে গণসংযোগ কর্মসূচিকে সফল করতে সক্রিয় ভূমিকা রাখেন। স্থানীয় সাধারণ মানুষের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে পুরো কর্মসূচি প্রাণবন্ত হয়ে ওঠে।