আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে মুন্সীগঞ্জের টঙ্গীবাড়ী উপজেলার বালিগাঁও ইউনিয়ন বিএনপির উদ্যোগে এক বিশাল জনসভা অনুষ্ঠিত হয়েছে।
বালিগাঁও ইউনিয়ন বিএনপির সভাপতি মোঃ আবু সাঈদ মিয়ার সভাপতিত্বে এবং বালিগাঁও ইউনিয়ন বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ সুমন মুন্সি ও বালিগাঁও ইউনিয়ন যুবদলের সভাপতি এনামুল হক ভুট্টুর সঞ্চালনায় জনসভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির যুগ্ম মহাসচিব ও মুন্সীগঞ্জ–২ আসনের মনোনীত প্রার্থী অ্যাডভোকেট আব্দুস সালাম আজাদ। প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন টঙ্গীবাড়ী উপজেলা বিএনপির সভাপতি আলী আজগর রিপন মল্লিক।
বিশেষ বক্তা হিসেবে উপস্থিত ছিলেন বালিগাঁও ইউনিয়ন বিএনপির সিনিয়র সহ-সভাপতি আব্দুর রহমান খান, বালিগাঁও ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান মোঃ ফারুক খান, বালিগাঁও ইউনিয়ন বিএনপির সহ-সভাপতি আমিনুল ইসলাম বুলবুল, বালিগাঁও ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক সিরাজুল ইসলাম মেম্বার।
অন্যান্য অতিথিদের মধ্যে উপস্থিত ছিলেন বিটি কলেজের সাবেক ভিপি ও বিএনপি নেতা আব্দুল হাই, টঙ্গীবাড়ী উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক শাহজাহান বেপারী, যুবদল নেতা নুরুল হক মিন্টু, সদস্যসচিব মহসিন খান বাবু, মারুফ ইসলাম রিমেল, সাজন মুন্সী, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্যসচিব মারুফ হোসেন সেন্টু, জেলা ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক মাহবুব মল্লিক।
অনুষ্ঠানটি সার্বিক সহযোগিতা করেন অবিভক্ত আড়িয়ল-বালিগাঁও ইউনিয়ন ছাত্রদলের সাবেক সভাপতি মোঃ রনি মুন্সী, সাবেক সভাপতি রুবেল খান ও সাবেক সাধারণ সম্পাদক রাকিবুল হাসান রয়েল। এ সময় ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ের বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীদের পাশাপাশি বিপুল সংখ্যক সাধারণ মানুষ জনসভায় উপস্থিত ছিলেন।