Wednesday, ৪ ফেব্রুয়ারী, ২০২৬ | ৯:১৪ am

লৌহজংয়ে হাতপাখা প্রতীকের প্রার্থী কেএম বিল্লাল হোসাইনের দিনব্যাপী গণসংযোগ

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে মুন্সীগঞ্জের লৌহজং উপজেলায় ইসলামী আন্দোলন বাংলাদেশ মনোনীত হাতপাখা প্রতীকের প্রার্থী কে এম বিল্লাল হোসাইন দিনব্যাপী নির্বাচনী গণসংযোগ করেছেন।

সোমবার (২৬ জানুয়ারি) সকাল থেকে তিনি উপজেলার গাওদিয়া ইউনিয়নের বিভিন্ন বাজার ও জনবহুল এলাকায় গণসংযোগে অংশ নেন।

এসময় তিনি সাধারণ মানুষের সঙ্গে কুশল বিনিময় করেন এবং হাতপাখা প্রতীকে ভোট প্রার্থনা করেন। গণসংযোগকালে এলাকার ভোটারদের মধ্যে ব্যাপক সাড়া লক্ষ্য করা যায়।

গণসংযোগে উপস্থিত ছিলেন লৌহজং উপজেলা ইসলামী আন্দোলন বাংলাদেশের সভাপতি মাওলানা আবুল কালাম, সেক্রেটারি আল আমিন বেপারী, সহসভাপতি আব্দুস সাত্তার মোল্লাসহ দলীয় বিভিন্ন স্তরের নেতাকর্মীরা।

এসময় নেতৃবৃন্দ বলেন, ইসলামী আন্দোলন বাংলাদেশ জনগণের ন্যায়ভিত্তিক সমাজ ও সুশাসন প্রতিষ্ঠায় কাজ করে যাচ্ছে। তারা আশা প্রকাশ করেন, আসন্ন নির্বাচনে ভোটাররা হাতপাখা প্রতীককে বিজয়ী করে সংসদে যোগ্য প্রতিনিধিত্ব নিশ্চিত করবেন।

এই নিউজটি শেয়ার করুন

QR Code for this article

QR কোড স্ক্যান করে এই নিউজটি শেয়ার করুন