Wednesday, ৪ ফেব্রুয়ারী, ২০২৬ | ৯:১৪ am

মাদক বিরোধী কাবাডিতে চ্যাম্পিয়ন পুরা দুর্গা চরণ উচ্চ বিদ্যালয়

 

মাদকবিরোধী সচেতনতা কার্যক্রমের অংশ হিসেবে আয়োজিত জেলা পর্যায়ের কাবাডি প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেছে টঙ্গীবাড়ি উপজেলার পুরা দুর্গা চরণ উচ্চ বিদ্যালয়।

প্রতিযোগিতায় জেলার ৬টি উপজেলার দল অংশগ্রহণ করে।

রবিবার (২৫ জানুয়ারি) বিকালে মুন্সীগঞ্জ স্টেডিয়ামে অনুষ্ঠিত ফাইনাল খেলায় পুরা দুর্গা চরণ উচ্চ বিদ্যালয় সিরাজদিখান উপজেলার দলকে পরাজিত করে শিরোপা নিশ্চিত করে।

খেলা শুরুর পর থেকেই দুই দলের মধ্যে তীব্র প্রতিদ্বন্দ্বিতা দেখা যায়। নির্ধারিত সময়ের খেলায় টঙ্গীবাড়ি উপজেলার প্রতিনিধিত্বকারী পুরা দুর্গা চরণ উচ্চ বিদ্যালয়ের খেলোয়াড়রা কৌশল, দলগত সমন্বয় ও শারীরিক সক্ষমতার পরিচয় দিয়ে প্রতিপক্ষকে পিছনে ফেলে দেয়।

ফাইনাল খেলা শেষে বিজয়ী দলের হাতে ট্রফি তুলে দেন অতিথিরা। এ সময় বক্তারা বলেন, খেলাধুলার মাধ্যমে তরুণ প্রজন্মকে মাদক থেকে দূরে রাখা সম্ভব। মাদকবিরোধী কাবাডি প্রতিযোগিতা শিক্ষার্থীদের শারীরিক ও মানসিক বিকাশের পাশাপাশি সামাজিক সচেতনতা তৈরিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

অনুষ্ঠানে জেলা ও উপজেলা পর্যায়ের ক্রীড়া সংগঠক, শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক এবং বিপুল সংখ্যক দর্শক উপস্থিত ছিলেন।

 

এই নিউজটি শেয়ার করুন

QR Code for this article

QR কোড স্ক্যান করে এই নিউজটি শেয়ার করুন