Wednesday, ৪ ফেব্রুয়ারী, ২০২৬ | ১১:০৯ am

টঙ্গীবাড়ীতে হাতপাখার নির্বাচনী গণসংযোগ

অনিক শেখ
মুন্সীগঞ্জের টঙ্গীবাড়ীতে ইসলামী আন্দোলন বাংলাদেশ হাতপাখা প্রতীকের মনোনীত মুন্সীগঞ্জ–২ আসনের সংসদ সদস্য প্রার্থী কেএম বিল্লাল হোসাইন নির্বাচনী গণসংযোগ করেছেন।
বৃহস্পতিবার (২২ জানুয়ারি) বিকেলে উপজেলার কামারখাড়া বাজার থেকে গণসংযোগ শুরু হয়। পরে একটি মিছিল নিয়ে তিনি বেশনাল চৌরাস্তায় পৌঁছান। সেখানে সংক্ষিপ্ত বক্তব্যের মাধ্যমে গণসংযোগ কর্মসূচি শেষ করা হয়।
এসময় উপস্থিত ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশ মুন্সীগঞ্জ জেলা শাখার সাধারণ সম্পাদক গাজী রফিকুল ইসলাম বাদল, মাওলানা আল আমিন খলিফা, টঙ্গীবাড়ি উপজেলা সেক্রেটারি ডা. ওবায়দুল্লাহ সরদার, সহ-সভাপতি দেলোয়ার হোসেন শিকদার, আক্তার হোসেন শেখসহ দলটির স্থানীয় নেতাকর্মীরা।
গণসংযোগ চলাকালে প্রার্থী কেএম বিল্লাল হোসাইন এলাকাবাসীর সঙ্গে মতবিনিময় করেন এবং হাতপাখা প্রতীকে ভোট চেয়ে সমর্থন কামনা করেন।

এই নিউজটি শেয়ার করুন

QR Code for this article

QR কোড স্ক্যান করে এই নিউজটি শেয়ার করুন