Monday, ২১ সেপ্টেম্বর, ২০২৬ | ৬:১৩ am

কামারখাড়া বিএনপির দোয়া মাহফিল অনুষ্ঠিত

 

মুন্সীগঞ্জের টঙ্গীবাড়ি উপজেলার কামারখাড়া ইউনিয়ন ও সহযোগী সংগঠনের উদ্যোগে বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় দোয়া মাহফিল হয়েছে। বৃহস্পতিবার সন্ধ্যায় কামারখাড়া কালিবাড়ি বাজার বাসস্ট্যান্ড এলাকায় এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

মাহফিলে উপস্থিত ছিলেন ইউনিয়ন বিএনপির সহসভাপতি জাহাঙ্গীর মোল্লা, যুগ্ম সাধারণ সম্পাদক আবু তাহের হালদার, ৫ নম্বর ওয়ার্ড সহসভাপতি সুরুজ হালদার, যুবদল সভাপতি মো. কাইয়ুম তালুকদার ও ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক শরীফ হালদার।

অনুষ্ঠানের সার্বিক সহযোগিতায় ছিলেন প্রবাসী দেলোয়ার খান, শাহীন শেখ, ফারুক হালদার, সেলিম শেখ, মিঠু বেপারী, রতন শেখ, ছোবহান শেখ, সুমন খালাসী ও অনিক মৃধা।

এই নিউজটি শেয়ার করুন

QR Code for this article

QR কোড স্ক্যান করে এই নিউজটি শেয়ার করুন