Wednesday, ৪ ফেব্রুয়ারী, ২০২৬ | ১:০০ pm

টঙ্গীবাড়ীতে বিএনপি নেতার বহিষ্কারাদেশ প্রত্যাহার ও স্বপদে বহাল রাখায় আনন্দ র‍্যালি

 

মুন্সীগঞ্জের টঙ্গীবাড়ী উপজেলাধীন দিঘিরপাড় ইউনিয়ন বিএনপির সভাপতি ও সাবেক উপজেলা যুবদলের সভাপতি মো. শামীম মোল্যার বহিষ্কারাদেশ প্রত্যাহার ও স্বপদে বহাল রাখায় আনন্দ র‍্যালি অনুষ্ঠিত হয়েছে। দিঘিরপাড় ইউনিয়ন বিএনপির আয়োজনে মঙ্গলবার বেলা সাড়ে ১১টায় দিঘিরপাড় বাজার থেকে র‍্যালিটি বের হয়ে বেশনাল চৌরাস্তা হয়ে কামারখাড়া বাজারের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে মূলচর এসে শেষ হয়।

র‍্যালিতে উপস্থিত ছিলেন দিঘিরপাড় ইউনিয়ন বিএনপির সিনিয়র সহসভাপতি বাবুল মোল্লা, যুগ্ম সাধারণ সম্পাদক বাবুল হোসেন, মিজান দেওয়ান, জেলা যুবদলের সদস্য ও টঙ্গীবাড়ী উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক নজরুল ইসলাম, ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের সিনিয়র সহসভাপতি মোশাররফ হোসেন, ইউনিয়ন যুবদল সভাপতি খলিল সিকদার, সাধারণ সম্পাদক মো. শামীম, ছাত্রদল সভাপতি রাকিব মোল্লা, সাধারণ সম্পাদক সিয়াম বেপারী, ইউনিয়ন শ্রমিক দল সভাপতি উজ্জ্বল শেখ, সাধারণ সম্পাদক মো. শাহীন, তাতী দলের সভাপতি সিরাজ বেপারী, সাধারণ সম্পাদক আলামিনসহ ইউনিয়ন বিএনপি ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।

এই নিউজটি শেয়ার করুন

QR Code for this article

QR কোড স্ক্যান করে এই নিউজটি শেয়ার করুন