Wednesday, ৪ ফেব্রুয়ারী, ২০২৬ | ৯:১৪ am

মঞ্জু শেখ ফারুকের বহিষ্কারাদেশ প্রত্যাহার

মুন্সীগঞ্জের টঙ্গীবাড়ী উপজেলার আড়িয়ল ইউনিয়ন বিএনপি নেতার বহিষ্কারাদেশ প্রত্যাহার করা হয়েছে।

দলীয় শৃঙ্খলাভঙ্গসহ দলের নীতি ও আদর্শবিরোধী কার্যকলাপে জড়িত থাকার অভিযোগে আড়িয়ল ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মঞ্জু শেখ ফারুককে প্রাথমিক সদস্যসহ দলীয় সব পদ থেকে বহিষ্কার করা হয়েছিল।

পরে তাদের আবেদনের পরিপ্রেক্ষিতে এবং দলীয় সিদ্ধান্ত অনুযায়ী ওই বহিষ্কারাদেশ প্রত্যাহার করে তাদের প্রাথমিক সদস্যপদ পুনর্বহাল করা হয়েছে।

গতকাল শনিবার (১৫ নভেম্বর) বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

এই নিউজটি শেয়ার করুন

QR Code for this article

QR কোড স্ক্যান করে এই নিউজটি শেয়ার করুন