Wednesday, ৪ ফেব্রুয়ারী, ২০২৬ | ৯:১৪ am

টঙ্গীবাড়ীতে পাক হানাদার মুক্ত দিবস পালিত

মুন্সীগঞ্জের টঙ্গীবাড়ীতে বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে পালিত হয়েছে পাক হানাদার মুক্ত দিবস। ১৯৭১ সালের এ দিনে মুক্তিযোদ্ধারা পাক সেনা, রাজাকার ও আলবদরদের হটিয়ে উপজেলাকে মুক্ত করেন। দিবসটি উপলক্ষে শনিবার উপজেলা প্রশাসনের আয়োজনে র‍্যালি ও উপজেলা অডিটরিয়ামে স্মৃতিচারণমূলক মুক্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ওয়াজেদ ওয়াসিফের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন জেলা মুক্তিযোদ্ধা ইউনিট আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা মো. মহসিন খান। বিশেষ অতিথি ছিলেন সাবেক সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা জামাল হোসেন, সমাজসেবক বীর মুক্তিযোদ্ধা আব্দুস সালাম ভূইয়া, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ড আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা মো. আবু বক্কর সিদ্দিক মোল্লা, টঙ্গীবাড়ী থানা অফিসার ইনচার্জ মো. সাইফুল আলম।

এছাড়াও উপস্থিত ছিলেন উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ড সদস্য সচিব বীর মুক্তিযোদ্ধা আমির হোসেন মোল্লা, বীর মুক্তিযোদ্ধা মো. রব মাল, বীর মুক্তিযোদ্ধা গিয়াস মল্লিক, বীর মুক্তিযোদ্ধা আমির হোসেন মাঝি প্রমুখ।

এই নিউজটি শেয়ার করুন

QR Code for this article

QR কোড স্ক্যান করে এই নিউজটি শেয়ার করুন